আজকের নামাজের সময়সূচি
পরের নামাজ · ঢাকা
ফজর ৪:৩৯
৩ ঘণ্টা ১৯ মিনিট বাকি
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ · ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
- সেহরির শেষ সময়
- ৪:৩৯ ভোর
- ইফতারের সময়
- ৫:৩৫ সন্ধ্যা
আজকের নামাজের সময় – ঢাকা
- ফজর
- ৪:৩৯
- ভোর
- সূর্যোদয়
- ৫:৫৪
- ভোর
- যোহর
- ১১:৪৬
- দুপুর
- আসর
- ৩:৫৭
- বিকাল
- মাগরিব
- ৫:৩৫
- সন্ধ্যা
- এশা
- ৬:৫০
- রাত
সময় ঢাকা জেলা সদরের জন্য হিসাব করা। ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচির সাথে ১-২ মিনিট পার্থক্য হতে পারে।
আজ ১২ অক্টোবর ২০২৬ ঢাকা জেলায় নামাজের সময়: ফজর ৪:৩৯, যোহর ১১:৪৬, আসর ৩:৫৭, মাগরিব ৫:৩৫ ও এশা ৬:৫০। সূর্যোদয় ৫:৫৪ মিনিটে।
কীভাবে ব্যবহার করবেন
- ১ ওপরের তালিকা থেকে আপনার জেলা বেছে নিন। না বাছলে ঢাকার সময় দেখাবে।
- ২ আজকের পাঁচ ওয়াক্ত নামাজ, সূর্যোদয়, সেহরি ও ইফতারের সময় দেখুন।
- ৩ "পরের নামাজ" ঘরে দেখুন কোন ওয়াক্ত সামনে এবং আর কত সময় বাকি।
- ৪ পুরো মাসের সময় জানতে নিচের মাসিক সময়সূচির টেবিল দেখুন।
অক্টোবর ২০২৬ মাসের নামাজের সময়সূচি – ঢাকা
| তারিখ | ফজর | সূর্যোদয় | যোহর | আসর | মাগরিব | এশা |
|---|---|---|---|---|---|---|
| ১ বৃহ | ৪:৩৫ | ৫:৫০ | ১১:৪৯ | ৪:০৬ | ৫:৪৬ | ৭:০১ |
| ২ শুক্র | ৪:৩৫ | ৫:৫০ | ১১:৪৯ | ৪:০৫ | ৫:৪৫ | ৭:০০ |
| ৩ শনি | ৪:৩৬ | ৫:৫১ | ১১:৪৮ | ৪:০৪ | ৫:৪৪ | ৬:৫৯ |
| ৪ রবি | ৪:৩৬ | ৫:৫১ | ১১:৪৮ | ৪:০৪ | ৫:৪৩ | ৬:৫৮ |
| ৫ সোম | ৪:৩৬ | ৫:৫১ | ১১:৪৮ | ৪:০৩ | ৫:৪২ | ৬:৫৭ |
| ৬ মঙ্গল | ৪:৩৭ | ৫:৫২ | ১১:৪৮ | ৪:০২ | ৫:৪১ | ৬:৫৬ |
| ৭ বুধ | ৪:৩৭ | ৫:৫২ | ১১:৪৭ | ৪:০১ | ৫:৪০ | ৬:৫৫ |
| ৮ বৃহ | ৪:৩৭ | ৫:৫৩ | ১১:৪৭ | ৪:০০ | ৫:৩৯ | ৬:৫৪ |
| ৯ শুক্র | ৪:৩৮ | ৫:৫৩ | ১১:৪৭ | ৩:৫৯ | ৫:৩৮ | ৬:৫৩ |
| ১০ শনি | ৪:৩৮ | ৫:৫৩ | ১১:৪৬ | ৩:৫৯ | ৫:৩৭ | ৬:৫২ |
| ১১ রবি | ৪:৩৯ | ৫:৫৪ | ১১:৪৬ | ৩:৫৮ | ৫:৩৬ | ৬:৫১ |
| ১২ সোম | ৪:৩৯ | ৫:৫৪ | ১১:৪৬ | ৩:৫৭ | ৫:৩৫ | ৬:৫০ |
| ১৩ মঙ্গল | ৪:৩৯ | ৫:৫৫ | ১১:৪৬ | ৩:৫৬ | ৫:৩৪ | ৬:৫০ |
| ১৪ বুধ | ৪:৪০ | ৫:৫৫ | ১১:৪৫ | ৩:৫৬ | ৫:৩৩ | ৬:৪৯ |
| ১৫ বৃহ | ৪:৪০ | ৫:৫৫ | ১১:৪৫ | ৩:৫৫ | ৫:৩৩ | ৬:৪৮ |
| ১৬ শুক্র | ৪:৪১ | ৫:৫৬ | ১১:৪৫ | ৩:৫৪ | ৫:৩২ | ৬:৪৭ |
| ১৭ শনি | ৪:৪১ | ৫:৫৬ | ১১:৪৫ | ৩:৫৩ | ৫:৩১ | ৬:৪৬ |
| ১৮ রবি | ৪:৪১ | ৫:৫৭ | ১১:৪৫ | ৩:৫৩ | ৫:৩০ | ৬:৪৫ |
| ১৯ সোম | ৪:৪২ | ৫:৫৭ | ১১:৪৪ | ৩:৫২ | ৫:২৯ | ৬:৪৫ |
| ২০ মঙ্গল | ৪:৪২ | ৫:৫৮ | ১১:৪৪ | ৩:৫১ | ৫:২৮ | ৬:৪৪ |
| ২১ বুধ | ৪:৪৩ | ৫:৫৮ | ১১:৪৪ | ৩:৫০ | ৫:২৭ | ৬:৪৩ |
| ২২ বৃহ | ৪:৪৩ | ৫:৫৯ | ১১:৪৪ | ৩:৫০ | ৫:২৭ | ৬:৪২ |
| ২৩ শুক্র | ৪:৪৩ | ৫:৫৯ | ১১:৪৪ | ৩:৪৯ | ৫:২৬ | ৬:৪২ |
| ২৪ শনি | ৪:৪৪ | ৬:০০ | ১১:৪৪ | ৩:৪৮ | ৫:২৫ | ৬:৪১ |
| ২৫ রবি | ৪:৪৪ | ৬:০০ | ১১:৪৩ | ৩:৪৮ | ৫:২৪ | ৬:৪০ |
| ২৬ সোম | ৪:৪৫ | ৬:০১ | ১১:৪৩ | ৩:৪৭ | ৫:২৪ | ৬:৪০ |
| ২৭ মঙ্গল | ৪:৪৫ | ৬:০১ | ১১:৪৩ | ৩:৪৬ | ৫:২৩ | ৬:৩৯ |
| ২৮ বুধ | ৪:৪৬ | ৬:০২ | ১১:৪৩ | ৩:৪৬ | ৫:২২ | ৬:৩৮ |
| ২৯ বৃহ | ৪:৪৬ | ৬:০২ | ১১:৪৩ | ৩:৪৫ | ৫:২২ | ৬:৩৮ |
| ৩০ শুক্র | ৪:৪৬ | ৬:০৩ | ১১:৪৩ | ৩:৪৪ | ৫:২১ | ৬:৩৭ |
| ৩১ শনি | ৪:৪৭ | ৬:০৩ | ১১:৪৩ | ৩:৪৪ | ৫:২০ | ৬:৩৭ |
৬৪ জেলার নামাজের সময়সূচি
নিজের জেলার নামে চাপ দিন। প্রতিটি জেলার জন্য আজকের সময়, সেহরি-ইফতার ও পুরো মাসের সময়সূচি আলাদা পাতায় আছে।
খুলনা বিভাগ
চট্টগ্রাম বিভাগ
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- চাঁদপুর
- চট্টগ্রাম
- কক্সবাজার
- কুমিল্লা
- ফেনী
- খাগড়াছড়ি
- লক্ষ্মীপুর
- নোয়াখালী
- রাঙ্গামাটি
বরিশাল বিভাগ
রাজশাহী বিভাগ
ঢাকা বিভাগ
- ঢাকা
- ফরিদপুর
- গাজীপুর
- গোপালগঞ্জ
- কিশোরগঞ্জ
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সিগঞ্জ
- নারায়ণগঞ্জ
- নরসিংদী
- রাজবাড়ী
- শরীয়তপুর
- টাঙ্গাইল
রংপুর বিভাগ
সিলেট বিভাগ
ময়মনসিংহ বিভাগ
নামাজের সময় কীভাবে ঠিক হয়
পাঁচ ওয়াক্ত নামাজের সময় ঘড়ি দেখে নয়, সূর্যের অবস্থান দেখে ঠিক হয়। ভোরে পূর্ব আকাশে আলোর রেখা ফুটলে (সুবহে সাদিক) ফজর শুরু, সূর্যোদয়ে শেষ। দুপুরে সূর্য মাথার ওপর থেকে পশ্চিমে হেলে পড়লে যোহর। কোনো বস্তুর ছায়া তার দ্বিগুণ হলে আসর (হানাফি মতে)। সূর্য ডুবলে মাগরিব, আর পশ্চিম আকাশের লালিমা ও আলো মিলিয়ে গেলে এশা।
সূর্য প্রতিদিন একটু আগে বা পরে ওঠে, তাই নামাজের সময়ও প্রতিদিন এক-দুই মিনিট করে বদলায়। শীতকালে দিন ছোট বলে ফজর দেরিতে আর মাগরিব তাড়াতাড়ি হয়, গরমকালে উল্টো। আবার বাংলাদেশ পূর্ব-পশ্চিমে প্রায় ৪৫০ কিলোমিটার লম্বা হওয়ায় পূর্বের জেলা আর পশ্চিমের জেলার মধ্যে প্রায় ১৫ মিনিট পর্যন্ত পার্থক্য হয়। এ কারণেই প্রতিটি জেলার জন্য আলাদা সময়সূচি দরকার।
এই সময়সূচি কতটা নির্ভরযোগ্য
প্রতিটি জেলা সদরের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ধরে জ্যোতির্বিজ্ঞানের সূত্রে সময় হিসাব করা হয়েছে। হিসাবের পদ্ধতি ইউনিভার্সিটি অব ইসলামিক সায়েন্সেস, করাচি: ফজর ও এশার জন্য সূর্য দিগন্তের ১৮ ডিগ্রি নিচে। আসর হানাফি মাযহাব অনুযায়ী। উপমহাদেশে এই পদ্ধতিই সবচেয়ে বেশি ব্যবহৃত।
তবে মনে রাখবেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তাদের সময়সূচিতে সতর্কতামূলক কয়েক মিনিট যোগ-বিয়োগ করে। তাই এখানকার সময়ের সাথে এক-দুই মিনিট পার্থক্য হতে পারে। জেলা সদর থেকে দূরের উপজেলায়ও এক-দুই মিনিট কমবেশি হয়। জামাতের সময় মসজিদভেদে আলাদা, এখানে শুধু ওয়াক্ত শুরুর সময় দেওয়া আছে। সন্দেহ হলে স্থানীয় মসজিদের সময়সূচি অনুসরণ করুন।
রমজানে সেহরি ও ইফতারের সময়
রোজার জন্য দুটি সময় সবচেয়ে জরুরি: সেহরির শেষ সময় ও ইফতারের সময়। সেহরি শেষ করতে হয় ফজরের ওয়াক্ত শুরুর আগে, আর ইফতার করতে হয় সূর্যাস্তের পর, অর্থাৎ মাগরিবের সময়। রমজান মাসে এই পাতায় সেহরি ও ইফতারের সময় সবার ওপরে বড় করে দেখানো হয়। সতর্কতা হিসেবে সেহরি দুই-তিন মিনিট আগে শেষ করা এবং আজান শুনে ইফতার করা ভালো। আজকের আরবি ও বাংলা তারিখ দেখে নিতে পারেন।
সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)
আজকের নামাজের সময়সূচি কোথায় দেখব?
এই পাতার ওপরে ঢাকার আজকের নামাজের সময় দেওয়া আছে। অন্য জেলার সময় দেখতে জেলার তালিকা থেকে নিজের জেলা বেছে নিন। ৬৪ জেলার জন্য আলাদা পাতা আছে।
জেলা ভেদে নামাজের সময় আলাদা হয় কেন?
নামাজের সময় সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে। পূর্বের জেলায় সূর্য আগে ওঠে ও আগে ডোবে, পশ্চিমে পরে। তাই সিলেট বা চট্টগ্রামের সময় ঢাকার আগে, আর রাজশাহী বা যশোরের সময় ঢাকার পরে।
সেহরির শেষ সময় ও ইফতারের সময় কীভাবে ধরা হয়?
সেহরির শেষ সময় হলো ফজরের ওয়াক্ত শুরুর সময় (সুবহে সাদিক), আর ইফতারের সময় হলো সূর্যাস্ত অর্থাৎ মাগরিবের সময়। সতর্কতার জন্য সেহরি ২-৩ মিনিট আগে শেষ করা ভালো।
এই সময়সূচি কোন পদ্ধতিতে হিসাব করা?
ইউনিভার্সিটি অব ইসলামিক সায়েন্সেস, করাচি পদ্ধতিতে, যেখানে ফজর ও এশা সূর্য দিগন্তের ১৮ ডিগ্রি নিচে থাকার সময় ধরা হয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এই পদ্ধতিই বেশি চলে।
আসরের সময় কোন মাযহাব অনুযায়ী?
আসরের সময় হানাফি মাযহাব অনুযায়ী দেখানো হয়েছে, অর্থাৎ কোনো বস্তুর ছায়া তার দ্বিগুণ হলে আসর শুরু। বাংলাদেশের বেশিরভাগ মসজিদ এই নিয়ম অনুসরণ করে।
ইসলামিক ফাউন্ডেশনের সময়ের সাথে পার্থক্য হয় কেন?
ইসলামিক ফাউন্ডেশন সতর্কতামূলক কয়েক মিনিট যোগ-বিয়োগ করে সময় প্রকাশ করে এবং জেলার হিসাবের স্থানও আলাদা হতে পারে। তাই ১-২ মিনিট পার্থক্য স্বাভাবিক।
নামাজের নিষিদ্ধ সময় কোনগুলো?
সূর্যোদয়ের সময়, ঠিক দুপুরে সূর্য মাথার ওপরে থাকার সময় এবং সূর্যাস্তের সময় নামাজ পড়া নিষেধ। এই পাতায় সূর্যোদয়ের সময় দেওয়া আছে, তার পর প্রায় ১৫ মিনিট অপেক্ষা করা উত্তম।